(ABNA24.com) জেনারেল শেকারচি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে আরো বলেন, ভারত মহাসাগরের উত্তর অংশে এবং ওমান সাগরে শুক্রবার (আগামীকাল) থেকে চারদিনব্যাপী এ নৌমহড়া শুরু হবে।
আসন্ন এ মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ইরানর সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। কাজেই এখানকার নিরাপত্তা রক্ষা করার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এ মহড়া আয়োজনের আরেকটি লক্ষ্য বলে বর্ণনা করেন জেনারেল শেকারচি। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলদস্যুদের দমন করা হবে এই মহড়ার তৃতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
..........
340